রাজনীতি

সার্চ কমটির নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি নেত্রী: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমটির গঠনের ফর্মুলার নামে বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ মিলনায়তনে শনিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, রাষ্ট্রপতি যথাসময়ে সংবিধান মোতাবেক নির্বাচন কমশিনার নিয়োগ দেবেন। এটা নিয়ে বিএনপি নেত্রীর বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই।

খালেদা জিয়ার সার্চ কমিটি গঠনের প্রস্তাবে জামাত— ফ্রিডম পার্টির আলোচনায় অংশ নেয়ার সুযোগ থাকার অভিযোগও করেন তিনি।

এছাড়া সর্বদলীয় সরকার গঠনে বিএনপি নেত্রীর প্রস্তাবও আওয়ামী লীগ প্রত্যাখান করবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশন সম্পাদক হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি তাকে হত্যার ষড়যন্ত্র।

এ সময় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রয়াত রাষ্টপ্রতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে আদৌ তার মরদেহ রয়েছে কি-না? তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

আর জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সব অবৈধ স্থাপনা সরানো হবে বলে জানান।

তিনি আরো বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি নেত্রীর বিরুদ্ধে কোনো মামলা দেয়নি সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ