রাজনীতি

খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে প্রবেশ করেন।

প্রস্তাব জমা দেয়া শেষে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন কমিশন শক্তিশালী করার বিষয়ে যে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন— সেই প্রস্তাবসংবলিত একটি মুদ্রিত কপি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করার বিষয়ে সেই আবেদনটি ছিল। সেই পরিপ্রেক্ষিতে সেই কপিটি এবং দলের মহাসচিবের আবেদন, সেটি আমরা সহকারী সামরিক সচিবের কাছে পৌঁছে দিয়েছি এবং সেটি গ্রহণ করেছেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। তবে তারা খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনের কর্মকর্তাদের কাছে দিয়েছেন বলে জানা গেছে।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি।

তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ