রাজনীতি

সংলাপে বসতে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত বিএনপির

বিএনপি
বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বুধবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আশাপ্রকাশ করেন যে, তিনি রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগগ্রহণ করবেন।

দলটির নেতাদের প্রত্যাশা— সার্চ কমিটির মাধ্যমে গঠিত নতুন কমিশন সরকারের আজ্ঞাবহ হবেনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংটকের সমাধান হবে বলেও আশাবাদী দলটি।

তবে বিএনপি নেতারা সরকারকে হুঁশিয়ারি দেন, জিয়াউর রহমানের সমাধি সরানো হলে রাজনীতি অস্থিতিশীল হবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। এমন খবরের পর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি আশাবাদী যে এবার অন্তত একটা নিরপেক্ষ কমিশন গঠন করা হবে।

যারা শুরু থেকেই বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলে সমালোচনা করে আসছিল।

এছাড়া, সরকার প্রতিহিংসার জেরেই সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরিয়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ করা হয় সভায়।

এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা।

সরকার নিজেদের ক্ষমতার স্বার্থে বাকশাল কায়েমের পথে হাঁটছে বলে অভিযোগ করেন নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারই এখন সবচেয়ে বড় স্বৈরাচারে পরিণত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ