জামাতকে জোট থেকে বাদ দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ সময় তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আলোচনা করলে রাষ্ট্রপতি তা বিবেচনা করবেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা শিক্ষার্থী অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয় দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাহস ও যোগ্যতার পরিচয় দিয়ে রাজপথে মিছিল মিটিং করার দাবি আদায় করে নিতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
একাত্তরে বগুড়া জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: