রাজনীতি

সভাপতি চাইলে সাংসদ পদ ছেড়ে আইভির প্রচারণায় নামবো

শামীম ওসমান
শামীম ওসমান

আওয়ামী লীগ সভাপতি চাইলে সংসদ সদস্য পদ ছেড়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির পক্ষে প্রচারণায় নামবেন বলে জানালেন শামীম ওসমান।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নারায়ণগঞ্জে আইভিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা— উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নারায়নগঞ্জ আওয়ামী লীগ।

শামীম ওসমান বলেন, ‘কাল থেকে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে আইভির পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।’

সেলিনা হায়াৎ আইভির জয়ের ব্যাপারে আশাবাদী তিনি বলেন, আইভির পক্ষে কাজ করার জন্য প্রয়োজনে সংসদ সদস্য পদ ছেড়ে মাঠে নামবেন।

শামীম ওসমান আরো বলেন, ‘আইভি যদি বলে— ভাই আপনাকে আমার পাশে দরকার এবং নেত্রী যদি বলে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে আইভির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবো।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন শামীম ওসমান। সিটি নির্বাচনের জন্য মহানগর আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থীর জন্য আইভির নাম ছাড়া দলের অন্য ৩ নেতার নাম পাঠানো হয়।

তবে কেন্দ্র থেকে শেষপর্যন্ত সেলিনা হায়াৎ আইভিকেই মনোনয়ন দেওয়া হয়। ২০১১ সালে মেয়র নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ