আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি ভোট পাবে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ এ ব্যাপারে যে জরিপ প্রকাশ করেছে তা ষড়যন্ত্রমূলক ও উদ্দশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, এ জরিপ আর্ন্তজাতিক ষড়যন্ত্রেরই অংশ— দলের পক্ষ থেকে এ জরিপ প্রত্যাখান করেন তিনি।
রাজনৈতিক ফায়দা লুটতেই সরকার দেশে জঙ্গিবাদের উথ্থানসহ বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করছে বলেও তীব্র সমালোচনা করেন তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: