রাজনীতি

নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ চাইবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনায় নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবে বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রাষ্ট্রপতির উদ্যোগ প্রশংসনীয় হলেও সরকারের সহযোগিতা ছাড়া স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। এব্যাপারে সরকারের সহযোগিতা চান তিনি।

নির্বাচন কমিশন পুর্নগঠনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার বিষয়টি সোমবার বিকালে গণমাধ্যমকে নিশ্চিৎ করেন রাষ্ট্রপতির প্রেসসচিব।

কোন কোন দলের সঙ্গে কবে রাষ্ট্রপতি আলোচনা করবেন তার ঘোষণাও দেওয়া হয়। এর মধ্যে ১৮ ডিসেম্বর ডাক পেয়েছে বিএনপি।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা অংশ নেন।

মিলাদ শেষে কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তবে নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকার আন্তরিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

আলোচনায় বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকার ব্যবস্থায়ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনায় দলের নেতৃত্বে কারা থাকবেন এবং নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে কারো নাম প্রস্তাব করা হবে কি-না? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলীয় বৈঠকের পড়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ