রাজনীতি

রাজনৈতিক ঐক্য গড়তে সরকারের উদ্যোগ জরুরি: ফখরুল

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা বিএনপির
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা বিএনপির

গণতন্ত্র হরণ করে সরকার দেশে খুন, গুম ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে—রাজনৈতিক ঐক্য গড়তে সরকারের উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধববার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপানসন খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। দলের চেয়ারপানসনের পর শ্রদ্ধা জানায় দলটির সহযোগী সংগঠনগুলো।

সরকার গণতন্ত্র হরণ করে সারাদেশে গুম-খুন আর ত্রাসের রাজত্ব কায়েমের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নকে ধূলিসাত করছে –এ অভিযোগ করেন বিএনপির এ নেতা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব জানান, শহীদদের স্বপ্ন আজও পূরণ হয়নি।

দেশের গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছবে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে।

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ