স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনই যথেষ্ট নয় পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এ কমিশনকে কার্যকর করতে সকল দলের সঙ্গে সংলাপেরও প্রয়োজন রয়েছে।
এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পরামর্শক ড. এমাজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় তার ৮৪-তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসনের ১৩ দফা প্রস্তাব বিবেচনায় নিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেন এমাজ উদ্দিন আহমেদ।
বিজয়ের ৪৫ বছরে এসে ক্ষমতার রাজনীতি পরিত্যাগ করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: