নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার সঙ্গে আগামীকাল (রোববার) বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে বৈঠক করবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবিত ১৩ দফাই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে প্রাধান্য পাবে।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি এরইমধ্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডেকেছেন। আগামীকাল (রোববার) বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির এ শুরু হচ্ছে এ প্রক্রিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: