জাতি ভুলের মধ্যে রয়েছে আর এ ভুল থেকে জাতিকে ফেরাতে হলে জাতীয় পার্টির-জাপার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার সকালে রাজধানীতে জাপার প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
মামলা-মোকাদ্দমা দিয়ে সব দলই জাপার প্রতি অবিচার করেছে উল্লেখ করে এরশাদ বলেন, কোনো আইনি দঁড়ি দিয়ে তাদেরকে বেঁধে রাখা যাবে না।
প্রতিনিধি সমাবেশে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সব রাজনৈতিক দলই জাপার প্রতি অত্যাচার করেছে, মামলা দিয়ে তাদেরকে প্রতিহত করা যাবে না।
জাতি ভুলে রয়েছে, আর এ ভুল থেকে ফেরাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় আনার আহ্বান জানান এরশাদ।
জাপা কোনো দুর্বল দল নয় তা প্রমাণের জন্য ১ জানুয়ারির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ করবে জাতীয় পার্টি। এ জন্য বুধবার সুপ্রিমকোর্ট মিলনায়তনে মহানগর দক্ষিণ প্রতিনিধি সমাবেশ হয়। এ সমাবেশে ঢাকা মহানগরের জাতীয় পার্টির প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ সফল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।