রাজনীতি

ভোটগ্রহণ গণনায় সুক্ষ্ম কাচুপির আশঙ্কা রিজভীর

ভোটগ্রহণ এভাবে চললে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে

রিজভী
রিজভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আপাতত দৃষ্টিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও গণনাতে সুক্ষ্ম কারচুপির আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে সকালে এ নির্বাচনে ভোটগ্রহণ সকাল থেকে যেভাবে চলছে তা অব্যাহত থাকলে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদব্যক্ত করেন রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি।

মেয়র পদে লড়েছন ৬ জন, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৫৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করা নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন আর এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ আর নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। একজন মেয়র, ২৭টি ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করছেন ভোটাররা।

নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ১৭৪টি।

নির্বাচন কমিশন এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনশরও বেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ