রাজনীতি

নাসিক নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ হাস্যকর: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ নির্বাচনের মতো আগামীতেও অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর শ্যামলীতে কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টারের উদ্বোধন করেন সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে কমিশন সরকারের সহায়তায় নিজেদের কর্তৃত্বপূর্ণ ধারা বজায় রেখেছে।

অবাধ-সুষ্ঠু হওয়ায় এ নির্বাচন অনুকরণীয় বলেও জানান তিনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা বললেও ‘ভোট গণনায় ত্রুটি’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

এর উত্তরে কাদের বলেন, এক কথায় এটি বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা ছিল নির্বাচন নিয়ে সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। একে ‘গণতন্ত্রের বিজয়’।

তিনি বলেন, এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়।

পরে মিরপুরে সিদ্ধান্ত হাই স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি থেকে এখন মেধাবীরা হারিয়ে যাচ্ছে।

ভালো মানুষ রাজনীতিতে না আসলে তা শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে সকলকে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ