আগামী জাতীয় নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতাদের।
দুপুরে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
এ সময় জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান আওয়ামী লীগ নেতারা।
তারা আরো বলেন, নারায়ণগঞ্জের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশনের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করে না।
নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন তা সবাইকে মেনে নেয়ার আহ্বান তাদের।
প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকালে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এসময় নেতারা আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবনের ওপর স্মৃতি চারণ করেন।
নারায়াণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ দাবি করেন, সাম্প্রতিক সময়ের নির্বাচনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সবচেয়ে সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেন, এই নির্বাচনে কমিশনকে যেভাবে সরকার সাহায্য করেছে জাতীয় নির্বাচনেও সেভাবে সাহায্য করবে। আগামী নির্বাচনে জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে— নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির সিন্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান করেন তিনি।
আব্দুর রাজ্জাক:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় তার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতারা। আব্দুর রাজ্জাকের পরিবার, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান।
পরে ওবায়দুল কাদের বলেন, বাঙালির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির সংগঠক ও নেতা ছিলেন আব্দুর রাজ্জাক।