রাজনীতি

নাসিক নির্বাচনে বিএনপির আংশিক জয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি যে দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচনে তার আংশিক জয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর কি তা আমরা এখনো জানি না, তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে এসেছেন। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আন্দোলনে এ নির্বাচনে বিএনপির আংশিক বিজয় হয়েছে।

তিনি আরো বলেন, এই নির্বাচন বাহ্যিকভাবে সুষ্ঠু হলেও ভেতরের নানা অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত করছে বিএনপি।

বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

এদিকে, ওই নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড ছিল না বলে অভিযোগ করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভি প্রশাসন থেকে অনেক সহযোগিতা পেয়েছেন বলে অভিযোগ করেন মওদুদ।

নিরদলীয় সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ