হতাশা থেকেই বিএনপি নারায়ণগঞ্জ নির্বাচনকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, যেখানে সবাই এ নির্বাচনকে সুষ্ঠু বলেছে সেখানে বিএনপির এ ধরনের মন্তব্য হাস্যকর।
রোববার দুপুরে ধানমন্ডিতে ১৪ দলের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নাসিম বলেন, যে কোনো ভালো অর্জনকেই বিতর্কিত করা বিএনপির অভ্যাস।
দেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জ নির্বাচনই তার প্রমাণ— শেখ হাসিনার অধীনেই যথাসময়ে আগামী নির্বাচন হবে বলেও জানান তিনি।
বিএনপি নেত্রীর এখনো বোধোদয় হয়নি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, জামাতকে পুনর্বাসিত করতে নতুন করে চক্রান্ত করছেন খালেদা জিয়া। জামাতর সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানান ১৪ দলের এ মুখপাত্র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: