জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সবার সমান সুযোগ ছিল— বিএনপির অংশ না নিলে এর দায় আওয়ামী লীগ নেবে না জানিয়েছেন দলটির নেতারা।
তারা বলেন, এ নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। ব্যর্থতার হতাশা নিয়ে বিএনপি এখন বেপোরোয়া হয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা।
শ্রমিক লীগের বিজয় দিবসের আলোচনা এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা করে শ্রমিক লীগ।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গার্মেন্টস খাত নিয়ে চক্রান্ত চলছে—এ ফাঁদে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদেরের অভিযোগ, আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের উন্নয়নে বাধা দিতে চায়।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, জেলা পরিষদ নির্বাচন নির্দলীয় হওয়ায় এখানে সবার সমান সুযোগ ছিল।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু হবে।
এর আগে মহানগর নাট্যমঞ্চে সাম্যবাদী দলের অষ্টম জাতীয় কংগ্রেসে ১৪ দল নেতারা সাম্প্রদায়িক উগ্রবাদকে প্রতিরোধ করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।