জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী উল্লেখ করে এটি তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।
সংবিধান মতে জনগণের ভোটের মাধ্যমে স্থানীয় প্রতিনিধিরা নির্বাচিত হোন—এ কথা জানিয়ে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে সেই ভোটাধিকার হরণ করা হয়েছে, যা সংবিধান পরিপন্থী।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ী আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ে জাতীয় নির্বাচন দেয়ারও দাবি জানান মওদুদ।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা পর্বের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: