জনগণের নির্বাচন ছিলো না বলে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি জাতীয় পার্টি- জাপা জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আর সাংগঠনিক দুর্বলতার কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও অংশ নেয়নি তারা।
জাপা সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চায় উল্লেখ করে এরশাদ আরো বলেন, বর্তমান সরকারের অধীনেই জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।
আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ সফল করতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন এরশাদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: