রাজনীতি

বিএনপি চেয়ারপারসনকে নাসিক নির্বাচনে ষড়যন্ত্রের প্রমাণ দিতে হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচনে ষড়যন্ত্রের প্রমাণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিতে হবে—না হলে মন্তব্য প্রত্যাহার করতে হবে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীতে দলের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মন্তব্য অন্ধকারে ঢিল ছোড়ার শামিল।

জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—এ কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, যারা অগণতান্ত্রিক শাসনের সূচনা করেছে এদেশে তাদের মুখে সংবিধান নিয়ে কথা বলা মানায় না।

রাজধানীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়েও সমাবেশের মধ্য দিয়ে ৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' হিসেবে পালন করা হবে বলেও জানান আওয়াম লীগের সাধারণ সম্পাদক।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জেলা পরিষদ নির্বাচন নিয়ে বলেন, এ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন।

সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কাদের বলেন, জেলা পরিষদ নির্বাচন আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়।

বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ও ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

কর্মসূচি সফল করতে রাজধানীর পার্শ্ববর্তী জেলা-উপজেলাগুলোর দলীয় নেতাদের সঙ্গে সকালে ধানমণ্ডিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ