রাজনীতি

৫ জানুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেবে না জনগণ

৫ জানুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেবে না জনগণ
৫ জানুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেবে না জনগণ

যারা জনগণের ভোটাধিকার হরণ করতে চেয়েছিল আগামী ৫ জানুয়ারি তাদেরকে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেবে না জনগণ—এ মন্তব্য আওয়ামী লীগ নেতারা।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল—এ কথা জানিয়ে তারা বলেন, সেদিন জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।

বক্তারা আরো বলেন, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে, বিএনপিকে এখনই প্রস্তুতি নিতে হবে নতুবা অস্তিত্ব বিলীন হবে।

শুক্রবার সকালে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় এসব কথা বলেন নেতারা।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করতে চেয়েছিল বিএনপি।

তিনি বলেন, ওই নির্বাচন করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে আওয়ামী লীগ।

খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন, বিএনপি ভুল রাজনীতি করে এখন সঙ্কটে— এর থেকে বের হতে আগামী নির্বাচনে অংশ নেয়া ছাড়া কোনো বিকল্প নেই তাদের।

এদেশ কখনোই জঙ্গি-সন্ত্রাসীদের চারণভূমি হতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই জঙ্গি দমনে সরকারের ভূমিকার সমালোচনা করছে বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ