আগামী ৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' পালনে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে বিএনপি।
শনিবারর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিএনপির এই কর্মসূচি পালনে কোন বাধা দিবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রিজভী আরো বলেন, ৫ জানুয়ারি বিএনপি'র নেতা-কর্মীদের রাজপথে নামতে না দেয়ার যে হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতারা দিচ্ছে তা দস্যুমনোবৃত্তি ছাড়া আর কিছুই না।
এদিকে, ৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জনগণের কাছে কোনো জবাবদিহি নেই বলেই ক্ষমতাসীনদলের নেতারা ৫ জানুয়ারি বিএনপির নেতা-কর্মীদের রাজপথে নামতে না দেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বলেও তীব্র সমালোচনা করেন তিনি।
গত বুধবার ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল পালন করবে বিএনপি জানান রিজভী।
ওইদিন তিনি আরো বলেন, ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেএ আসছে।