নতুন বছরের প্রথম একশো দিনে দল গোছানো হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত এ সভায় মন্ত্রী আরো বলেন, সকল বাধা পেরিয়ে সব ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। জঙ্গি হামলায় সরকার বিচলিত হলেও দিশেহারা হয়নি—বাংলাদেশের উন্নয়ন বিশ্বে তাক লাগিয়েছে।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িতকতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীতে আয়োজিত আলাদা আলাদা অনুষ্ঠানে তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন, জঙ্গি হামলায় সরকারের অগ্রযাত্রা ব্যাহত হয়নি। বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ও জেলাপরিষদ নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি ব্যর্থ দলে পরিণত হওয়ায় শুধু নালিশ করে।
এদিকে, ধানমন্ডিতে মহানগর আওয়ামী লীগের যৌথসভায় ওবায়দুল কাদের দলের নতুন বছরের প্রথম তিন মাসের কর্মসূচি তুলে ধরেন।
নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সেইসঙ্গে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি।
আগামী ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতেও নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।