রাজনীতি

আগামীতে জাপা এককভাবে অংশ নির্বাচনে অংশ নিবে: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি- জাপা এককভাবে অংশ নিবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এবং প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।

দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন বছরের প্রথম দিন রোববার রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

এরশাদ বলেন, জোটবদ্ধভাবে নয়, এককভাবে জাতীয় নির্বাচন করবে জাতীয় পার্টি, পরিবর্তন করবে নির্বাচন ব্যবস্থার।

এ সময় দলকে শক্তিশালী করতে নেতা কর্মীদের আহবান জানান তিনি।

এসময় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও বলেন, তারা আর কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি হবেন না এককভাবে ক্ষমতায় যাওয়ার লড়াই করবেন।

তিনি নেতা-কর্মীদের এরশাদের মামলা প্রত্যাহারের ব্যাপারে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন।

৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন বছরের প্রথম দিন, রোববার রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সকালে দলটির চেয়ারম্যান হুসেইন এরশাদ এই সমাবেশের উদ্ধোধন করেন।

বিপুল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত সমাবেশে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকার নেতা কর্মীরা অংশ নেন।

এসময় দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি আরো কারও ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ