রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ— সাংসদ হত্যাকাণ্ডই তার বড় প্রমাণ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশে জীবনের নিরাপত্তা কারোই নেই। সরকার সবসময়ই তাদের অপকর্ম বিএনপির ওপর চাপাতে চায়।

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ হত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জীবনের নিরাপত্তা দিতে। তাদের প্রশ্রয়ের কারণে আজকে দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠেছে সমগ্র সমাজ ও রাষ্ট্রে। আজকে যেমন একজন এমপি নিরাপদ নন এবং সাধারণ মানুষও নিরাপদ নয়।

তিনি আরো বলেন, এদেশে আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এর প্রধান কারণ হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে দলীয় স্বার্থে।

ছাত্ররাই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে— অবসান ঘটাবে দুঃশাসনের বলেও জানান বিএনপির এ মহাসচিব।

তিনি বলেন, সরকার বিরোধীদলকে দমন করছে— ছাত্রদেরকে তাদের স্বাভাবিক কার্যক্রম করতে দিচ্ছে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে— এ অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্রদল গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ