রাজনীতি

‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ'লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

বিএনপির পাল্টা কোনো কর্মসূচি নয়— ২০১৪ সালের ৫ জানুয়ারি সাংবিধানিক ধারবাহিকতা রক্ষার নির্বাচন হয়েছিল সেটিই উদযাপন করতে এ বর্ষপূর্তিতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি— দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এবার তৃতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার রাজধানীর রাসেল স্কয়ার ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এরইমধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সফলতা জনগণের কাছে তুলে ধরা দলের লক্ষ্য জানিয়ে নেতারা বলেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপির কর্মসূচি পালন মানেই হলো তাদের নাশকতামূলক কর্মকাণ্ডকে বৈধতা দেয়া। তবে দেশের মানুষ যা হতে দেবে না।

সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা আর সরকারের প্রতি জনগণের আস্থার প্রমাণ দিতে আওয়ামী লীগের কর্মসূচি বলেও জানান দলটির নেতাকর্মীরা।

এদিকে, এ কর্মসূচিতে বিএনপির পাল্টা কর্মসূচি মানতে নারাজ আওয়ামী লীগ।

নেতারা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন দেশে গণতান্ত্রিক ধারাবিহকতা রক্ষার নির্বাচন ছিল যা প্রতিহত করতে চেয়েছিল বিএনপি। তাই তাদের কর্মসূচি জনগণ মানবে না।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও আগামী ১০ জানুয়ারি, জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্য দিয়ে বছরের শুরু থেকেই রাজনীতির মাঠের নিয়ন্ত্রণ নিতে তৎপর আওয়ামী লীগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ