রাজনীতি

জাতীয় নির্বাচনে কারসাজি মাধ্যমে জয়ী হওয়ার ষড়যন্ত্র করছে সরকার

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কারসাজির মাধ্যমে জয়ী হয়ে সরকার ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামী ৫ জানুয়ারি উপলক্ষে কোনো কর্মসূচিতে বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন গয়েশ্বর।

এদিকে, পদ্মাসেতু দুর্নীতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার যে হুমকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন- তার তীব্র সমালোচনা করেছে বিএনপি।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই ধরনের হুমকি স্বৈরাচারী আচরনেরই বহিঃপ্রকাশ।

জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই আওয়ামী লীগ নেতারা লাগামহীন এ মন্তব্য করেন তিনি।

শিশুদের বিনামূল্যে বই বিতরণের নামে সরকার প্রতারণা করছে দাবি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা ছাড়া বই পাচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ