বিএনপি'র পৃষ্ঠপোষকতায় জামাত-জঙ্গিরা গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করে এখন বিএনপি নেতারা মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সন্ত্রাসী ও জঙ্গিদের প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় মিথ্যাচার ও বিদ্বেষমূলক বক্তব্য না দিয়ে অতীত রাজনীতির জন্য ক্ষমা চেয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর পরামর্শ দেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: