রাজনীতি

জনগণের ভোটে আ’লীগকে পরাজিত করা যাবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জনগণের ভোটে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না বলেই ষড়যন্ত্রকারীরা চক্রান্তের পথ বেছে নিয়েছে-এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ১০ জানুয়ারির জনসভা সফল করতে দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।

এদিকে, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামাত-জঙ্গিরা গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আগামী ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে মঙ্গলবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের নেতারা। জনসভা সফল করতে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাম্প্রদায়িক উগ্রবাদকে চ্যালেঞ্জ আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি ওবায়দুল কাদের।

এর আগে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি'র পৃষ্ঠপোষকতায় জামাত-জঙ্গিরা গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ