শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় সন্ত্রাস ও শঙ্কামুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান।
কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়াও আইভীর সঙ্গে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচিত ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নাসিক নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: