রাজনীতি

গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে আ’লীগ

গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে আ’লীগ
গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে আ’লীগ

৫ জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে দলটি।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ দলের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা।

বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরাতেও শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নাটোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া ধামরাই, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেএ আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ