রাজনীতি

দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সারাদেশে দলের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কালো পতাকা মিছিল বানচাল করা হয়েছে।

একদিকে পুলিশ, আরেকদিকে সরকারদলীয় বাহিনী দিয়ে কর্মসূচি বানচাল করেছে—আগ থেকেই আওয়ামী লীগ হুমকি দিয়েছিল বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না, সেটাই তারা করেছে।

আগামী ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়—হয়তো সরকার অনুমতি দেবে না, তবে যথাসময়ে সমাবেশের অনুমতি পাওয়া যাবে বলে আশা করেন তিনি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ তারিখ দুপুর দেড়টায় সমাবেশ শুরু হওয়ার কথা জানান বিএনপির মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, সংঘাত এড়াতে চেয়েও সরকার উস্কানি দিয়ে বিএনপিকে সংঘর্ষের পথে নিতে চাইছে।

স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

পাঁচ জানুয়ারি ঢাকায় কোনো কর্মসূচি না রাখলেও ৭ তারিখ বড় সমাবেশ করতে চাইছে বিএনপি। সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে হয় যৌথসভা। বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারি দল ও পুলিশ তাদের কালোপতাকা মিছিলে বাধা দিয়েছে এবং নেতা-কর্মীদের আটক করেছে বলে সভা শেষে অভিযোগ করেন মির্জা ফখরুল।

সারাদেশে কর্মসূচিতে বাধা এবং প্রজন্ম লীগ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দাবি করে তিনি বলেন, সংঘাতময় রাজনীতির পথে হাঁটছে সরকার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নিরপেক্ষ কমিশন গঠন করবেন এবং নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের সুরাহা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ