রাজনীতি

সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: আ’লীগ

সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: আ’লীগ
সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: আ’লীগ

আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যর্থ নেত্রীতে পরিণত হয়েছেন—ক্যান্টনমেন্টের সাজোয়া যান কোনোদিন বিএনপিকে ক্ষমতায় বসাবে না উল্লেখ করে নেতারা বলেন, কর্মসূচির ডাক দিয়ে সারাদেশের কোথাও নামতে পারেনি বিএনপি।

বৃহস্পতিবার ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালনের অংশ হিসেবে আয়োজিত দলের দুটি জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারি। দশম সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করে আওয়ামী লীগ। এ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে দুটি জনসভা করেছে দলটি।

বঙ্গবন্ধু এভিনিউতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জনসভায় দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতো।

এ সময় তারা অভিযোগ করেন, বিএনপি ওই নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করতে চেয়ে ব্যর্থ হয়েছে—আন্দোলনের নামে আর কোনো নাশকতা সহ্য করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

রাজধানীর রাসেল স্কোয়ারে মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচন বয়কট কোনো সুস্থ রাজনীতি হতে পারে না।

দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামাতের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ