রাজনীতি

বিএনপির কাজ হচ্ছে ষড়যন্ত্র করা: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপির কাজ হচ্ছে ষড়যন্ত্র করা— এ অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোটে জিততে পারবে না বলে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়।

শুক্রবার রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের আর বলেন, জনপ্রিয়তার জন্য জীবন ঝুঁকিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভাঙলে বহিস্কার করা হবে।

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। কর্মসূচী সফল করতে শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় নেতারা।

জনসভার সময় রাজধানীর সড়কগুলোতে জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে তার জীবন ঝুঁকির মধ্যে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, বিএনপি-জামাতের চক্রান্ত থেমে নেই।

আত্মতুষ্টিতে না ভোগে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ