রাজনীতি

একচোখা নীতিতে সরকার: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপিকে এখনও পর্যন্ত ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়াকে সরকারের একচোখা নীতি বলে মনে করে দলটি। কাঙ্খিত ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা বলেছেন বিএনপি নেতারা।

ভিন্ন ভিন্ন আয়োজনে দলটির নেতারা বলেছেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

পাঁচ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে দেশব্যাপী কালোপতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে ঢাকায় ৭ তারিখের সমাবেশের অনুমতি না পাওয়ায় শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গাইবান্ধায় সাংসদ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ছাড়াই বিরোধীদলকে দোষারোপের ঘটনায় প্রকৃত সত্য আড়াল থেকে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পরিকল্পিত নাশকতা অভিহিত করে এতে সরকারের হাত রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদও কথা বলেন ঢাকার সমাবেশ নিয়ে।

এদিকে, দুপুরে সমাবেশের অনুমতির বিষয়ে খোঁজ খবর নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ