নিজেদের ভুলের কারণে বিএনপি গণমুখী রাজনীতি থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।
এ সময় বিএনপি-জামাতকে দেশের অশুভ শক্তি হিসেবে উল্লেখ করে হানিফ অভিযোগ করেন, তারা পাকিস্তানের হয়ে কাজ করছে।
হানিফ আরো বলেন, বিএনপিকে রাজনীতির মাঠে থাকতে হলে ভুল সংশোধন করে পুনরায় ফিরে আসতে হবে।
এদিকে, অপর এক অনুষ্ঠানে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিলেও আগামী বছর তিনি কারাগারে থাকতে পারেন।
৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপি উসকানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: