রাজনীতি

বিএনপিকে অবহেলা করলে নির্বাচনে সবচেয়ে বড় ভুল করবে আ’লীগ

 বিএনপিকে অবহেলা করলে নির্বাচনে সবচেয়ে বড় ভুল করবে আ’লীগ
বিএনপিকে অবহেলা করলে নির্বাচনে সবচেয়ে বড় ভুল করবে আ’লীগ

বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

তবে বিএনপিকে দুর্বল ভাবা ঠিক হবে না বলে মন্তব্য করে তারা বলেন, আওয়ামী লীগ বিরোধীদের ও সাম্প্রদায়িক শক্তির গুরুত্বপূর্ণ প্লাটফর্ম বিএনপি।

রোববার রাজধানীতে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা সফল করতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের কর্মসূচি পালনকালে জনগণকে যেন কোনো ধরণের দুর্ভোগে পরতে না হয় সেজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন দলটির নেতারা।

দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে রোববার বিকেলে রাজধানীর তেঁজগাওয়ে কর্মীসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুশৃঙ্খলভাবে জনসভায় অংশ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

জনসভায় অংশগ্রহণকালে প্রধানসড়কগুলো জনসাধারণের চলাচলের জন্য সচল রাখার নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তৃনমূল থেকে এখনই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপিকে অবহেলা করলে এ নির্বাচনে সবচেয়ে বড় ভুল করবে আওয়ামী লীগ।

একই বিষয়ে রাজধানীতে শ্রমিক লীগের আলোচনায়, বিএনপিসহ সকল সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। জনগণের প্রতিরোধে বিএনপি তাদের সমাবেশ কর্মসূচি সফল করতে পারেনি বলেও দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ