দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জামিনে মুক্তি পাওয়ার পর সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হলেও এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত নন।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মোটেও সত্য নয়। দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি এবং তার দল আন্দোলন চালিয়ে যাবেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি একটি গণতান্ত্রিক সরকার থাকার প্রয়োজন রয়েছে জানিয়ে নাগরিক ঐক্যের এ নেতা আরো বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: