বিএনপিকে না দিয়ে আওয়ামী লীগসহ অন্যান্য দলকে সোহরাওয়ারদী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়ে সরকার দ্বৈত নীতি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটান পুলিশ সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করছে।
সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির নেতারা ঘরে বসে থাকে- আওয়ামী লীগ নেতাদের এরকম মন্তব্যের বিপরীতে রিজভী বলেন, শক্তি সঞ্চয় করে যথাসময়েই আন্দোলনে নামবে বিএনপি।
পিরোজপুরের 'জিয়ানগর' উপজেলার নাম উদ্দশ্যপ্রণোদিতভাবেই পরিবর্তন করা হচ্ছে বলেও তীব্র সমালোচনা করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: