রাজনীতি

চক্রান্ত করে লাভ নেই, নির্বাচনে আসতে হবে: আ’লীগ

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা

আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে না হলে দলটি হারিয়ে যাবে- এমন মন্তব্য আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় নেতারা এসব কথা বলেন।

চক্রান্ত করে লাভ নেই, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, মানুষ হত্যা করে কোনোদিন ইসলাম, মানবতা কায়েম করা যায় না।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের জনসভায় যোগ দিতে দুপুরের আগ থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। দুপুরের পরপরই পুরোপুরি ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থল।

৩টার পর সভামঞ্চে আসেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগী সংগঠনের নেতাদের পর বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

বাহাত্তরের ১০ জানুয়ারির স্মৃতিচারণ করে জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, মুক্ত স্বাধীন দেশে বঙ্গবন্ধু ফিরে আসার পরই অর্জিত হয়েছিল চূড়ান্ত বিজয়।

এ সময় আমির হোসেন আমু মতিয়া চৌধুরী ও মো. নাসিম অভিযোগ করেন, ষড়যন্ত্র করছে বিএনপি— যা কখনো সফল হবে না। আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ