সরকার গত তিন বছরে উন্নয়নের নামে গুম-খুন আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে— নিজেদের দুর্নীতির বোঝা চাপিয়েছে জনগণের ঘাড়ে-এমন অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর।
শুক্রবার সকালে রাজধানীতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, সরকারের দুঃশাসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে; প্রকট আকার ধারন করেছে সামাজিক অবক্ষয়।
সরকার উন্নয়নে আড়ালে লুটপাটে ব্যস্ত বলেও অভিযোগ করেন রিজভী।
আবারও ক্ষমতায় যাওয়ার জন্য সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন পাস করলে জনগণ তা মানবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: