রাজনীতি

প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির কর্মী-সমর্থকরা খুশী: কাদের

 ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির কর্মী-সমর্থকরা খুশী হলেও দলটির নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির যেসব নেতা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে তারা হতাশ।

কাদের আরো বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সমঝোতা হলে তা হবে সাংবিধানিক কাঠামোর মধ্যেই।

শুক্রবার রাজধানী রাসেল স্কয়ারে আওয়ামী লীগের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।

এসময় তিনি জানান, রাস্তা বন্ধ করে কোনো সভা-সমাবেশ করবে না আওয়ামী লীগ।

বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সারাদেশের মানুষ খুশী বলে দাবি করেন তিনি। শুধুমাত্র বিএনপির নেতারা হতাশ বলে মন্তব্য তার।

আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হলে তা সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ