রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করে ধৈর্য্য ধরে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ধৈর্য্যর পরিক্ষা দিলে জনগণই তাদের ওপর খুশি হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে ১৪ দল তবে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি'র সংলাপের কোনো সুযোগ নেই। আলোচনা করলে তাদেরকে রাষ্ট্রপতির সঙ্গেই করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: