গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এলেই বিএনপি রাজপথে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্যাতনের মধ্যেই রয়েছে আর শুধু বিএনপি নয় পুরো দেশই এখন সংকটে রয়েছে।
গত ৮ বছরে হাজারেররও বেশি বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন দলটির মহাসচিব। দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকেও গুম করা হয় বলেও দাবি তার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: