রাজনীতি

পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার: বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ আবারো পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে— দলটির নেতাদের বক্তব্যেই বিষয়টি স্পষ্ট বলে অভিযোগ বিএনপির।

রাজনৈতিক সংকট নিরসন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার রাষ্ট্রপতিকে সুপরামর্শ দেবে বলে প্রত্যাশা দলটির নেতাদের।

রোববার রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেন, লোকদেখানো উন্নয়নের কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়,সরকার সারাদেশে লুটপাট আর দুর্নীতির রাজত্ব কায়েম করলেও অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে জনকল্যাণে কাজে না লাগিয়ে সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের দমন-পীড়নে ব্যস্ত রেখেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ ইসি গঠন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলের কর্মসূচির কথাও জানান রিজভী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলের আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও মূলত স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ