রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে— আলোচনা করতে হলে বিএনপিকে নির্বাচন কমিশনের সঙ্গেই আলোচনা করতে হবে আওয়ামী লীগের সঙ্গে নয় জানিয়েছেন দলের সভাপতি মণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।

রোববার রাজধানীর বাংলাদেশ জাতীয় জোট-বিএনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম তার বক্তব্যে বিএনএ-কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় নির্বাচন নিয়ে বিএনপিকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

আগামী নির্বাচনে ১৪ দলের সঙ্গে কাজ করার ঘোষণা দেন জোটের সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

অনুষ্ঠানে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জঙ্গিবাদের উত্থানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাকে রাজনীতি থেকে হঠানোর আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার সমিতি অডিটোরিয়ামে অয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু।

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে আগামী নির্বাচনে ১৪ দলের সঙ্গে থাকার ঘোষণা দেন জোটের সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

খালেদা জিয়া পৃষ্ঠপোষকতা না করলে দেশে জঙ্গিবাদের এতটা উত্থান হতো না বলে অভিযোগ করেন হাসানুল হক ইনু।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাকে রাজনীতি থেকে হটাতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ