রাজনীতি

টাঙ্গাইল-৩ আসনের সাংসদকে বহিষ্কার

সাংসদ আমানুর রহমান খান
সাংসদ আমানুর রহমান খান

টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ও তার তিন ভাইকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংসদ আমানুরকে দল থেকে বহিস্কারের কারণ হিসেবে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ফারুখ আহমেদ হত্যায় সাংসদ আমানুর ও তার ভাইদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এছাড়া কারাগারে আটক অবস্থায় তিনি ছাত্রলীগ নেতা আবু সাঈদকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালের আগষ্টে জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পরে আদালতে দেওয়া তাদের জবানবন্দিতে ফারুক আহমেদের হত্যার সঙ্গে সাংসদ আমানুর ও তার ভাইদের জড়িত থাকার অভিযোগ ওঠে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ