নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় সমাজে ন্যায়বিচারের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার নয়াপল্টনে নিজ অফিসে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেষ পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে এ রায় কার্যকর করা যাবে কি-না? এ নিয়ে ভুক্তভোগীদের পরিবার এবং জনমনে সংশয় রয়েছে।
আর এ দৃষ্টান্ত সব মামলার ক্ষেত্রে প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: