রাজনীতি

হিউম্যান রাইটস ওয়াচ একটি ভারাটে সংগঠন: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

হিউম্যান রাইটস ওয়াচের মিথ্যা বিবৃতি উপর ভিত্তি করে বিএনপি নেতাদের বক্তব্যই প্রমাণ করে তাদের দল রাজনৈতিক দেউলিয়াত্বে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হিউম্যান রাইটস ওয়াচ একটি ভারাটে সংগঠন— এ অভিযোগ করে হাছান মাহমুদ, সংগঠনটি বিএনপি-জামাতের পক্ষে ভাড়া খাটে এবং খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুরে সুর মিলিয়ে রিপোর্ট তৈরি করে।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত জোট আমলে ২০০১-এর নির্বাচনী পরবর্তী সহিংসতায় ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচ প্রচার করেনি। একইভাবে খালেদা জিয়ার ডাকা ৩ মাসের আগুন-সন্ত্রাসের রিপোর্টও তারা প্রকাশ করেনি। এতে প্রমাণিত হয় এ সংগঠনটি মানবাধিকার নামে মনগড়া মিথ্যা ভুল তথ্য নির্ভর রিপোর্ট প্রকাশ করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ