রাজনীতি

বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ

বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ
বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ

দেশের বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ—আর নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গণতান্ত্রিক না হলে জনগণ তা মানবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ৮১তম জন্মবার্ষিকী আজ-বৃহস্পতিবার।

নানা আয়োজনে দিনটি পালন করছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। কলকাতায় মাধ্যমিক আর করাচিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন তিনি। ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্তি আর ৭০-এ চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব পান মেজর র্যা ঙ্কের কর্মকর্তা জিয়া। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও ১নং সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়াউর রহমান।

স্বাধীনতার পর সামরিক অভ্যুত্থান ও রাজনীতির পট পরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদে বহাল থেকে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৯৮১ সালের ৩০মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া।

দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষীকিতে তাকে স্মরণে নানা আয়োজন করেছে বিএনপির।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরে সকাল থেকেই তার সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

বেলা ১১টার পর আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে, ফাতেহা পাঠ করা হয়।

এর পর শ্রদ্ধা জানান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এ সময় নজরুল ইসলাম খান ও আমীর খসরু অভিযোগ করেন, দেশের মানুষ আজ অধিকার বঞ্চিত।

রাজনীতির স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষ ইসি এবং সুষ্ঠু নির্বাচনের জরুরি বলে মন্তব্য করেন তারা।

বিএনপি নেতারা বলেন, বিরোধীদলগুলোর মতামত না নিয়ে সরকার একতরফা কোনো সিদ্ধান্ত নিলে তা হবে আত্মঘাতী।

রাজনীতিতে প্রতিহিংসা না বাড়িয়ে দেশের সংকট নিরসনে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ